পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে রাঙ্গুনিয়ায় মুরাদ চৌধুরী’র বৃক্ষ রোপণ কর্মসূচি

বিএনপি’ র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে বৃক্ষ চারা রোপণ এবং সাধারণ জনগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল এর সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
এসময়ে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য রাঙ্গুনিয়া উপজেলায় পর্যায়ক্রমে পঞ্চাশ হাজার বৃক্ষ চারা রোপণ করা হবে যুবদলের পক্ষ থেকে। দলীয় নেতাকর্মীদের দেশপ্রেম ও সততার সাথে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান এস এ মুরাদ চৌধুরী।
আজ সোমবার (৩০ জুন) সকালে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী।
লালানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক এম এইচ সুমন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নাছির উদ্দীন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক বাছা ও জেলা যুবদলের সহ সভাপতি আজাদ খান, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ মাসুদ, রাংগুনীয়া উপজেলা বিএনপি নেতা কামাল চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দীন,পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, রাংগুনীয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ সিকদার, এম এইচ সুমন, ইউনুস তালুকদার,দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবদল সভাপতি বখতিয়ার তালুকদার, মো. জসিম, মো. আজাদ, মো. মিজান, চট্রগ্রাম উওর জেলা সেচছাসেবক দলের সদস্য মুমিনুল ইসলাম সিকদার এবং রাংগুনীয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জি এস শোয়াইব কাদেরও আজিজুল হক লিটন, সুমন তালুকদার, রাংগুনীয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামসুল আলম শামসু ও রাংগুনীয়া উপজেলা যুবদলের সদস্য জামিল মোহামমদ জনি এবং মো. ইমরান, মাসুদ বিন উমর, জাহেদুল ইসলাম, মো. মিজান, এনাম খান, মো. সোহেল, মো. ইয়াকুব, সিরাজ মেম্বার, আবু তাহের, ছাত্রনেতা আবদুর রহমান, মো. লোকমান, মো. রাজু, মো. এরফান, ফারুক মিয়া প্রমুখ। শেষে স্কুল কলেজ—ছাত্র ও স্থানীয় সাধারণ জনসাধারণের মাজে গাছের চারা বিতরণ করা হয়।








