আল আমিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আল আমিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা আল আমিন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এডহক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান রাসেল, সঞ্চালনায় উপজেলা বিএনপির নেতা শামছুর রহমান সুমন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদয়ালয়ে কবি জসিম উদ্দীন হলের একাধিক বার সিনিয়র সহ সভাপতি ও আল আমিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (অব.) মোজাফর আলী, সিনিয়র সানাউল্লাহ, তৈয়ব উদ্দিন, মোঃ সাখাওয়াত হোসেন পলাশ, সমাজ সেবক ডাঃ মাহাতাব উদ্দিন, ডাঃ পীযুষ চন্দ্র সূত্র ধর, বিএনপির নেতা খোরশেদ আলম, শিক্ষক আব্দুল খালেক, বিএনপির নেতা আব্দুস সামাদ,মাসুদ,খোরশেদ আলম,বুলবুল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, যুবদলের ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার লুটপাট করেছে। স্কুলের ছাত্ররা যেন নিয়মিত খেলাধুলা করে। আল আমিন উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ উন্নয়ন হবে। আমি একজন রাজনৈতিক কর্মী।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের দায়িত্ব আমাদের আর লেখা পড়ার মান বাড়ানো, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করানোর দায়িত্ব আপনাদের (শিক্ষক)। এই স্কুল থেকে কোন ছাত্র কোন মেডিকেল ও বুয়েটে চান্স পায় তাহলে তার ভর্তির প্রাথমিক সকল খরচ স্কুলের শিক্ষকদের মাধ্যমে আমি বহণ করবো। এই স্কুলে চার তলা বিল্ডিং হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্কুলের সৌন্দয্য বৃদ্ধির লক্ষে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।








