Hi

ঢাকা, বাংলাদেশ ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আরিফুল মন্ডল (১৬) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে এলাকাবাসী বিলের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

একই সময়ে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার এলাকা থেকে নিহত আরিফুলের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে। তবে অটোটিতে ব্যাটারি ছিল না। এ অবস্থায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অটোর ব্যাটারি লুট করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আরিফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পরিবার জানায়, শনিবার বিকেলে আরিফুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। সারারাত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে বিলের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফুলের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘চাকোলিয়ার বিলে অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

গাইবান্ধায় অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯:৫৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫