Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

এশিয়ার দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন। তারা দাবি করছেন, প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় ক্রমবর্ধমান ক্ষোভ এ বিক্ষোভ উসকে দেয়। শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। তারা ১৫ জুনের একটি কথোপকথনে ক্ষুব্ধ। হুন সেন বর্তমান কম্বোডিয়ান সিনেট সভাপতি। তিনি এখনও তার দেশে যথেষ্ট প্রভাবশালী। পায়েতংটার্ন থাইল্যান্ডে অন্য পক্ষের কথা না শোনার জন্য হুনকে অনুরোধ করেছেন বলে অভিযোগ। তাদের কথাপকথনে একজন সেনা কামান্ডারেরও নাম উঠে আসে।

সেনা কমান্ডার এমন একটি এলাকার দায়িত্বে ছিলেন যেখানে গত মাসে সীমান্ত সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছিল। ২৮ মে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় সশস্ত্র সংঘর্ষের পর ওই ব্যক্তি নিহত হন।

হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপ শনিবারের বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও এ নিয়ে থাইল্যান্ডে একাধিক তদন্ত শুরু হয়েছে। নৈতিকভাবে দোষী সাব্যস্ত হলে পায়েতংটার্নকে অপসারণ করা যেতে পারে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আপডেট : ০২:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫