Hi

০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমান গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃত রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।

২৮ জুন (শনিবার) রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল করিমকে আটক করে। এসময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমান গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম এর সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ রাকিবুল আলম, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যবৃন্দ।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ০৮:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫