Hi

০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১, আহত ৩

রায়পুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল একজন ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৫ জুন বুধবার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভুঁইয়ারাস্তা এলাকায় রাত ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার সময় রায়পুর থেকে মোটরসাইকেলে করে বাসাবাড়ি দিকে যাচ্ছিলেন রাব্বি হোসেন ও তারেক হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এছাড়া অটোরিকশার চালক মো. শাহ আলম (পিতা: কাওসার আহমেদ, গ্রাম: বামনী) ও যাত্রী মো. হুমায়ুন হোসেন (পিতা: হাসান উল্লাহ, গ্রাম: বামনী) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডিউটিরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় আসা মো. রাব্বি হোসেন (পিতা: সবুজ হোসেন, গ্রাম: মধুপুর) কে মৃত ঘোষণা করা হয়। তার সহযাত্রী তারেক হোসেন (পিতা: সেলিম হোসেন, গ্রাম: সোনাপুর) মাথায় গুরুতর আঘাত পান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এলাকাবাসীরা জানান, ভুঁইয়ারাস্তা এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে। এই স্থানটিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তারা।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

রায়পুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১, আহত ৩

আপডেট : ০১:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫