Hi

ঢাকা, বাংলাদেশ ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

কদিন আগেই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ফিরতি লেগে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আজ এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই মাঠে গড়াবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার মিশনে নামবে লিটন দাসের দল।

বাংলাদেশ সফর শেষে ক্যারিবিয়ান দীপপুঞ্জে যাবে পাকিস্তান দল, যেখানে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আপডেট : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫