Hi

০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‎সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি জানাতে তেহরানে জনসমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

‎ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও উৎসাহ জানাতে মধ্য তেহরানে রাজপথে নেমে এসেছে জনতা। দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-অনুমোদিত সংবাদ সংস্থা ইরনা, ফার্স ও মেহের নিউজ বিশাল সমাবেশের ফুটেজ সম্প্রচার করছে।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সশস্ত্র বাহিনীর পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেছেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তাদের তীব্র প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন।

ইরানি সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার বহন করে নানা স্লোগান দিচ্ছেন।

ইরানি সরকার এই সমাবেশের আয়োজন করেছে কিনা সে বিষয়ে জানা যায়নি বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
১২৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  