
ময়মনসিংহের এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন)সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।অনুষ্টানে সভাপতিত্ব করেন এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, এই ছাত্ররা ফ্যাসিবাদকে নির্মূল করেছে।তোমরা জাতির ভবিষ্যৎ জাতির দর্পণ। পরীক্ষার মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ পরিকল্পনা। তোমরা পরীক্ষার আগের রাত ভালোভাবে ঘুমাবে। সুশিক্ষিত মানুষ হিসেবে ফিরে আসবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে শুধু উন্নত ফলাফল অর্জন করা উদ্দেশ্য না হয়ে মানুষের মত মানুষ হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআরএমসির গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. আলী আশরাফ, শাহ মোঃ মোস্তফা নূর, মিসেস কামরুন্নাহার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল্লাহ,
সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,
শিক্ষার্থী শাহিনুর প্রমুখ।মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী হাসান ইসমাত। অনুষ্ঠান পরিচালনা করেন এআরএমসির সাংস্কৃতিক শিক্ষক জিহাদ রায়হান।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আগমন করলে তাকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন সহ অন্যান্যরা।
পরে মঞ্চে আসন গ্রহণ করলে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
সংবর্ধনায় এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত গত তারুণ্যের মেলা ২০২৫ এ ছাত্রছাত্রীদের প্রদর্শিত স্টল গুলোর মধ্যে সেরা প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারী দলকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও বিদায়ী পরীক্ষার্থীদের চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থী, বার্ষিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনকারী এবং বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
ময়মনসিংহ প্রতিনিধি 




