Hi

০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাটে থানা পুলিশ। আজ রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন উর রশিদ বলেন, সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সাথে বিয়ে হয় মজনু মিয়া। সেই থেকে শ্বশুর বাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে সন্তান নিয়ে ঘরজামাই হিসাবে বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন। এছাড়া মজনু মিয়া একজন মাদকাসক্ত ছিলেন।

নিহতের স্ত্রির পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, গেলরাত সাড়ে ১০ টার দিকে খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমিয়া পড়েন মজনু মিয়া। রাতের কোন এক সময় সকলের অগোচরে আম গাছে উঠে ডালের সাথে গিট দিয়ে গলায় ফাঁস দেন। আজ রোববার সকালে মজনু মিয়ার শাশুড়ি বাড়ির সামনে আমগাছের ডালে জামাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে গলায় ওরনা পেচানো মজনু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তাছাড়া পরিবারের কাছে থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
১০৪ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  