Hi

০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আজ বলেছেন, সংস্কার করার মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বিএনপি।

আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর আলোচনা পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আমরা চাই সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই, এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করি। আলোচনার মাধ্যমে অন্ততপক্ষে একটি নির্দিষ্ট জায়গায় সকলে মিলে দাঁড়াতে চাই, যেন সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি।

এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তার ভিত্তিতে বিএনপি সন্তুষ্ট কিনা এ প্রশ্নের উত্তরে তিনি সহাস্যে জানান, “সন্তুষ্ট হবো কি হবো না-সেটা আলোচনা শেষ হলে জানানো হবে। আমরা চাই জাতীয় ঐকমত্য সৃষ্টি হোক এবং আমরা সবাই একটা জায়গায় আসি। জুলাইয়ের মধ্যে একটা জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে।”

আজকের আলোচ্য বিষয় কি ছিল তা জানতে চাইলে তিনি জানান, বিগত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে। ৭০ অনুচ্ছেদে সবাই দুইটা বিষয় একমত হয়েছে। তা হল আস্থা ভোট ও অর্থবিল-এ দুটি বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে, আরো কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন এবং আমরাও করেছি। লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মত কোন বিষয় থাকলে) সেক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না।

তিনি জানান, সিদ্ধান্ত হয়েছে যে, আস্থা ভোট ও অর্থ বিল এর বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন।

তিনি বলেন, স্থায়ী কমিটির বিষয়ে একটি সিদ্ধান্তে আসা গেছে। পাবলিক একাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি ও পাবলিক আন্ডারটেকিং কমিটি- এ চারটি কমিটি সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের সংখ্যানুপাতিক ভিত্তিতে বিরোধী দলের সদস্যরা পাবেন। এ বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছেন।

আজকের আলোচ্য সূচি অনুযায়ী নারী আসন নিয়ে আলোচনার সার সংক্ষেপ প্রশ্নে তিনি জানান, এ বিষয়টি নিয়ে আরো আলোচনা হচ্ছে। তবে, ১০০টি নারী আসন সংরক্ষিত রাখার বিষয়ে মোটামুটি সবাই অনুরূপ মতামত দিয়েছেন। তবে এর নির্বাচন পদ্ধতি কি হবে তা এখনো নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ প্রস্তুতের লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

সংস্কারের মধ্য দিয়ে নতুন গন্তব্যে পৌঁছাতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

আপডেট : ১২:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫