Hi

০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাসারে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাদারীপুরের ডাসারে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

বৃহস্পতিবার সকাল থেকে ডাসার উপজেলার প্রাণকেন্দ্র কাজীবাকাই এলাকার ফজলগঞ্জ বাঁশতলা (বালুর মাঠ) হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠছে। এ হাটে দুপুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। তবে চাহিদার শীর্ষে দেশীয় গরু। এদিকে এ হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল। হাটে সবচেয়ে বড় গরুর দাম হাঁকা হয়েছিল ১০ লাখ টাকা।

কাজীবাকাই এলাকার আলাউদ্দিন, আফজাল হোসেন ও ডাসার এলাকার সৈয়দ শাহীন বলেন, উপজেলার প্রাণকেন্দ্র ফজলগঞ্জ বাঁশতলা (বালুরমাঠ) হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই হাটে দেশের বিভিন্নস্থান থেকে ব্যবসায়ীরা কোরবানির পশু নিয়ে এসেছেন। তাদের খাওয়া ও থাকার ব্যবস্থা রয়েছে। এমকি এই হাটে রাতেও চলছে বেচা-কিনা। তাই দেশের বিভিন্নস্থানের ব্যবসায়ীদের গরু নিয়ে এই হাটে আসার জন্য অনুরোধ করা গেল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য হাট কর্তৃপক্ষকে মাইকে প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
১০৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  