Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুর ওপেনে তিন সোনাসহ ১৩ পদক জিতলো বাংলাদেশ

সিঙ্গাপুর ওপেন পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার শেষ দিনে আরও ছয়টি পদকসহ মোট ১৩টি পদক জিতেছে দেশটির জিমন্যাস্টরা। এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জিমন্যাস্টিকসের উন্নতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

প্রথম দিনে তিনটি, দ্বিতীয় দিনে চারটি এবং শেষ দিনে ছয়টি পদকের মধ্যে রয়েছে তিনটি সোনা, পাঁচটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ। তিনটি স্বর্ণের মধ্যে একটি এসেছে জুনিয়র টিম ইভেন্টে, যেখানে অংশ নিয়েছেন প্রেন্থই ম্রো, উটিং ওয়াং মারমা এবং মেন্টন টনি ম্রো। দ্বিতীয় স্বর্ণটি পোমেল হর্সে মেন্টন টনির, আর সর্বশেষ দিন ভল্টিং টেবিলে উটিং ওয়াং জিতেছেন ব্যক্তিগত স্বর্ণপদক।

সবচেয়ে আলো ছড়ানো পারফরম্যান্স এসেছে প্রেন্থই ম্রোর কাছ থেকে। তিন দিনে তিনি একাই জিতেছেন পাঁচটি পদক-একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। বিশেষ করে হাই বার ও ভল্টিং টেবিলে তার রৌপ্যজয় নজর কেড়েছে। শুধু জুনিয়র নয়, সিনিয়র বিভাগেও পদক এসেছে। শেষ দিনে রাফিল আহমেদ জিতেছেন হাই বারে রৌপ্য ও ভল্টিং টেবিলে ব্রোঞ্জ। রাজিব চাকমা হাই বারে পেয়েছেন ব্রোঞ্জ। এর আগে সিনিয়র টিম ইভেন্টে রৌপ্য এবং আশেকুল ইসলামের ব্যক্তিগত ফ্লোরে রৌপ্যজয়ও ছিল নজরকাড়া।

এই অর্জনের পর বাংলাদেশ দল এবার প্রস্তুত হচ্ছে আরও বড় মঞ্চের জন্য। ৫ থেকে ৯ জুন দক্ষিণ কোরিয়ার জেচিওনে অনুষ্ঠিতব্য ১২তম এশিয়ান পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ এবং ১৮তম জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন তারা।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

সিঙ্গাপুর ওপেনে তিন সোনাসহ ১৩ পদক জিতলো বাংলাদেশ

আপডেট : ০৩:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫