গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ভাংনামারী ইউনিয়নে (উত্তর)জেলা স্বেচ্ছাসেবক দল উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রবীন রাজনৈতিক মোঃ সাহেদ আলী,সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ওয়াসিম আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ( উত্তর)জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ রাইসুল ইসলাম।
এ-সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃমাহমুদুল হাসান রানা,মোঃশরিফুল ইসলাম মনা, মোঃ আশিকুর রহমান আশিক,মোঃ রুবেল, মোঃ হুমায়ুন মীর,ফরহাদ আহমেদ নিশু,মোঃ মোবারক হোসেন,আজিজুল হক আজিজ,ফরুক আহমেদ, মিলন, মোঃ নয়ন প্রমুখ।
প্রধান অতিথি ময়মনসিংহ (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ রাইসুল ইসলাম বলেন,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ শুক্রবার। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয়।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।










