Hi

০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) একজন শীর্ষ নেতার গ্রেফতারকে কেন্দ্র করে সারাদেশের জুয়েলারি শিল্পে টানাপোড়েন তৈরি হয়েছে। এর জেরে আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান।বুধবার (২৮ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় বাজুস। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাদলচন্দ্র রায়।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সহসভাপতি রপনুল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাকে হয়রানি করার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সহসভাপতি রপনুল হাসানকে বেআইনিভাবে গ্রেফতার করায় জুয়েলারি মালিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই গ্রেফতারের মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং মর্যাদার ওপর সরাসরি আঘাত হানা হয়েছে বলে মনে করছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঐতিহ্যবাহী তাতিবাজার এলাকা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এই ঘটনায় বাজুসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্বেগ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে বিচারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগ এনে জুয়েলারি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি।

ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা তা নির্ভর করছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

আপডেট : ০৪:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫