Hi

০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলি আঘা। এই সিরিজে দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদিও।

দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডকে বেছে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা। পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে।

সূচি এখনও ঘোষণা না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে ২৭, ২৯ ও ৩১ মে ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, শহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

আপডেট : ০৮:২৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫