Hi

০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার (১৮ মে) ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৭০% কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০% চলমান রয়েছে। তাছাড়া সকল উপজেলা হতে প্রাপ্ত মেরামত যোগ্য রাস্তার তালিকা বরাদ্দ প্রাপ্তি এবং অনুমোদন সাপেক্ষে মেরামত কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। সভায় সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
২৮০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  