Hi

ঢাকা, বাংলাদেশ ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাভারে অপরাধমূলক কাজে বাধা দেওয়ায় ৭১ টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জল হোসেনের (৪২) ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তিনি ৭১ টিভির চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫) ও হৃদয় (২০)। এছাড়া মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২) ও জনি (২০), মুসা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা ধরনের অপরাধ ও অপকর্ম করে আসছিলো অভিযুক্তরা। এসব কাজে বাধা প্রদান করে আসছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলেন ওহাব হাজীসহ অপরাধীরা। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১ টার দিকে প্রতিদিনের মতো চিত্র গ্রহনের কাজে বাসা থেকে বের হয়ে সড়কে উঠলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করেন। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত উজ্জ্বল বলেন, অভিযুক্তরা আ.লীগের সময় থেকে এখন পর্যন্ত নানা ধরনের অপকর্ম করে আসছেন। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দেশ পরিবর্তন হলেও তারা এখনও পরিবর্তন হয় নি। তারা অপরাধমূলক কর্মকান্ড আগের মতই পরিচালনা করছেন। আমি তাদের শুধু সতর্ক করেছি তাতেই আমার ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আমি এর বিচার চাই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের অবস্থা গুরুতর নয়। আমরা তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১১:৪৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫