০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বুধবার (১৪ মে) ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাসিরাবাদ কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী।
নাসিরাবাদ কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ আহমেদ শফিক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ কামরুল হাসান, নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য (ডিজি মাউশি) মোঃ সারওয়ার জাহান ছিদ্দিকী, নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য (শিক্ষা বোর্ড) ফরিদা ইয়াসমীন পারভীন,গভর্নিং বডির চিকিৎসক প্রতিনিধি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমূখ।
ট্যাগ :










