Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাল্টা হামলা শুরু পাকিস্তানের

ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসাবে ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে পাকিস্তান।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে তারা ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

দুই দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে ৩৩ জন পাকিস্তানে নিহত হয়েছে।

এদিকে, ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

ভারতে পাল্টা হামলা শুরু পাকিস্তানের

আপডেট : ০৩:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫