ফুলবাড়ীয়ায় নিকাহ রেজিষ্টারদের নিয়ে ওয়ার্কসপ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ মে) উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্কসপের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইপজিয়া প্রকল্প। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোজাম্মেল হক, সাংবাদিক মো. আব্দুস ছাত্তার, নিকাহ রেজিস্ট্রার এসোসিয়েশন সভাপতি কাজী রুস্তম আলী, সাধারণ সম্পাদক কাজী আবু তাহের, রাঙ্গামাটিয়া ইউনিয়নের কাজী মির্জা মোঃ কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
ওয়ার্কসপ সঞ্চালনায় ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাাম অফিসার যিহিস্কেল ইজারদার। এতে ১৩ ইউনিয়নের ১৩জন ও পৌরসভার ৩জন মোট ১৬ জন নিকাহ রেজিষ্টার অংশ নেন। এ সময় সিসিডিবি-সিপিআরপি এরিয়া ম্যানেজার পিটার সরকার, (আর এম সি পি) প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল কাদের মন্ডল, ইপজিয়া প্রকল্পের উন্নয়নসাথী তৃষ্ণা গাইন উপস্থিত ছিলেন।
ওয়ার্কসপে বাল্য বিবাহ শুন্যতে কমিয়ে আনাসহ নানাবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।








