Hi

০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি

সাভারের বিরুলিয়ায় এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারন নিশ্চিত হওয়া যায় নি।

রবিবার (৪ মে) সকাল ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই রংমিস্ত্রীর নাম শুকুর সিকদার (৩৪), তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার গেদু সিকদারের ছেলে। তিনি রং মিস্ত্রী হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, ওই এলাকায় নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হয়। নিহতের গলায় ও মুখে প্রায় ৫ টি গভীর ক্ষত রয়েছে। রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যার পর ওই এলাকায় ফেলে যায় হত্যাকারী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের হবে। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
১৮৯ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  