Hi

০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর ঘোড়াঘাট পৌরশহরে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের ওপর হামলা মামলায় বিরামপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা এজাজ মন্ডলকে (২৬) গ্রাপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার এজাজ মন্ডল বিরামপুর উপজেলার বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার ইদ্রিস আলী মন্ডল ছেলে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতা এজাজ মন্ডল বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা,ভাঙচুর,অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১ মে) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
২৭৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  