Hi

০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমেছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমিয়েছে সরকার। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা কমিয়েছে সরকার। বুধবার (৩০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ দাম বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার। পরের দুই মাস অর্থ্যাৎ মার্চ ও এপ্রিল অপরিবর্তিত ছিল তেলের দাম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। অবশ্য সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনও কোনও মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনো কোনো মাসে বেড়েছে।

গত বছরের ৩১ আগস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।

অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করা হলেও অপরিবর্তিত রাখা হয় পেট্রোল ও অকটেনের দাম। আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মতো পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা রাখা হয়।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১১৪ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  