Hi

০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: তথ্য উপদেষ্টা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনও নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। অথচ মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দিইনি।

তিনি বলেন, দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে, এটা সরকার করেছে। মূলত সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

মতবিনিময়সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: তথ্য উপদেষ্টা

আপডেট : ০২:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫