Hi

১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও সংলাপ দুটির জন্যই প্রস্তুত ইরান

জনগণের খবর নিউজ ডেস্ক

চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও সংলাপ দুটির জন্যই ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘছি।
সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে আরাঘচি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংকট নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারে। এছাড়া ইরানের বিরোধীদের (বিক্ষোভকারী) সঙ্গেও যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি।
চলমান বিক্ষোভে সহিংস দমন-পীড়নের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলোসহ বেশ কয়েকটি শক্তিশালী প্রতিক্রিয়া বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরে বর্তমান ইসলামী শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বিক্ষোভ।
এর আগে ট্রাম্প ইরানের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে যুক্তরাষ্ট্র হামলা চালাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ এইচআরএএনএ বলেছে, তারা ৪৯০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ১০ হাজার ৬০০ এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকার কালিবাফ ওয়াশিংটনকে তাদের ‘ভুল হিসাব’ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার কালিবাফ বলেন, আমরা পরিষ্কার করে বলতে পারি, ইরানে হামলা চালানোর ক্ষেত্রে অধিকৃত অঞ্চল (ইসরায়েল) পাশাপাশি সব মার্কিন ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য হবে।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
১৯১ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  